পলি শাহীনা | প্রতিধ্বনি | ছোটগল্প | উৎসব সংখ্যা
সকালটা সরিষা ফুলের মতো অদ্ভূত সুন্দর! ভরা নদীর মতো সূর্যের আলো ঢেউ তুলছে চরাচরে। আলোর মধুর আলিঙ্গনে শিশুর মতো প্রাণ আমার চঞ্চল হয়ে উঠেছে। যদিও নিউইয়র্কের আবহাওয়া বোঝা আমার কাছে উচ্চতর গণিতের চেয়েও কঠিন মনে হয়; এই রোদ তো তারপর মেঘ ঘিরে এলো, বৃষ্টি পড়ল কয়েক ফোঁটা। যা-ই হোক, সাতটার ট্রেন ধরতে হবে আমাকে। আলোর
