বিশ্বসাহিত্য

অনুবাদ কবিতা বিশ্বসাহিত্য

মাসুদুজ্জামান অনূদিত বুকাউস্কির তিনটি কবিতা | তীরন্দাজ

চার্লস বুকাউস্কি | জন্ম ১৬ আগস্ট ১৯২০, মৃত্যু ৯ মার্চ ১৯৯৪ রূপান্তর(metamorphosis) এক প্রেমিকা ঘরে এল,আমার বিছানাটা ঠিক করল,রান্নাঘরের মেঝে ঘষে-মেজে একেবারে চকচকে তকতকে করে তুলল,দেওয়ালগুলো পরিষ্কার করল, ভ্যাকিউম করল,টয়লেট আর বাথটাব সাফ-ছুতরো করল,বাথরুমের মেঝে ঝকঝকে করে মাজল,এমনকি কেটে দিল আমার পায়ের নখআর মাথার চুলও।তারপর,ঠিক একই দিনেমিস্ত্রি এসে ঠিকঠাক করে দিয়ে গেল রান্নাঘরের ট্যাপ আর

Read More
গদ্য বিশ্বসাহিত্য

ক্ষয়িষ্ণু মার্কিন সংস্কৃতির ভাষ্যকার চার্লস বুকোভস্কি | মাসুদুজ্জামান | গদ্য

চার্লস বুকাউস্কি | জন্ম ১৬ আগস্ট ১৯২০, মৃত্যু ৯ মার্চ ১৯৯৪প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেওয়ার পর ‘লস্ট জেনারেশন’-এর লেখকেরা যেমন একধরনের মোহভঙ্গ ও সাংস্কৃতিক বিচ্ছিন্নতায় ভুগেছিলেন, চার্লস বুকাউস্কিকে তেমনি মার্কিন ‘বিট’ লেখকদের মতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের দ্বারা আক্রান্ত ও প্রভাবিত কবি মনে করা হয়। তৎকালীন সমাজব্যবস্থার চিন্তাধারা ও মূল্যবোধের বিরুদ্ধে বিদ্রোহ করে এই লেখকেরা প্রকাশের নতুন পথ

Read More
অনুবাদ কথাসাহিত্য বিশ্বসাহিত্য

মোবাশ্বেরা খানম বুশরা অনূদিত জোহানেস ভি জেনসেন-এর ছোটগল্প । তীরন্দাজ অনুবাদ

জোহানেস ভি জেনসেনের জন্ম ১৮৭৩ সালে ডেনমার্কের ফরসোর এক কৃষক পরিবারে। তিনি কোপেনহেগেনে গিয়েছিলেন চিকিৎসা শাস্ত্রে পড়াশোনা করতে। কিন্তু ঘুরে বেড়ানোর তাড়নায় থিতু হয়ে পড়াশোনা করা হয়নি। যদিও প্রথম দিকের কবিতা ও উপন্যাসে বিদেশের পটভূমিতে ঘটনা ও আবেগকে সাজিয়েছেন, কিন্তু পরে তিন খণ্ডে প্রকাশিত তাঁর গল্পসমাহার প্রমাণ করে যে শেষ পর্যন্ত তিনি নিজের দেশ ও

Read More
ছোটগল্প অনুবাদ বিশ্বসাহিত্য

কণিষ্ক ভট্টাচার্য অনূদিত কার্ট ভনেগাট জুনিয়রের ছোটগল্প | তীরন্দাজ অনুবাদ

কার্ট ভনেগাট জুনিয়র (১৯২২-২০০৭) আমেরিকান কথাসাহিত্যিক। অর্ধশতাব্দীর সাহিত্যিক জীবনে ১২টি উপন্যাস, ৩টি ছোটোগল্পের সংকলন, ৫টি নাটক এবং ৫টি নন ফিকশন গ্রন্থের রচয়িতা ভনেগাট। ডার্ক স্যাটায়ারের জন্য তিনি অত্যন্ত জনপ্রিয়।2BR02B শীর্ষক গল্পটি প্রথম প্রকাশিত হয় ১৯৬২ সালের জানুয়ারিতে ‘ওয়ার্ল্ড অফ সায়েন্স ফিকশন’ পত্রিকায়। পরে গল্পটি তার ‘বোগাম্বো স্নাফ বক্স’ (১৯৯৯) বইতে সংকলিত হয়। গল্পের নাম ‘টু

Read More
অনুবাদ কবিতা বিশ্বসাহিত্য

মঈনুস সুলতান অনূদিত তানজানিয়ার কবি ইউফ্রাসে কেঝিলাহাবির কবিতা | তীরন্দাজ অনুবাদ

তানজানিয়ার প্রখ্যাত কবি ইউফ্রাসে কেঝিলাহাবি (১৯৪৪-২০২০)-র অনবদ্য পদাবলী যেমন সমাজবাস্তবতা ও রূপকের সমন্বয়ে সমুজ্জ্বল, তেমনি তিনি উপন্যাস রচনায়ও কৃতিত্বের পরিচয় দিয়েছেন। সোয়াহিলি ভাষার সবচেয়ে উল্লেখযোগ্য এই কবি, ফ্রিভার্স বা প্রবাহমান মুক্তক ছন্দ প্রবর্তনের মাধ্যমে আফ্রিকান কাব্যকলায় উত্তর-আধুনিক ভাবনাকেও পরিচিত করে তোলেন। জীবনের অনেকটা সময় কবি কেঝিলাহাবি কাটিয়েছেন ইউনিভারসিটি অব বৎসোয়ানায় অধ্যাপনা করে। বৌদ্ধিক সমাজ তাঁকে

Read More
অনুবাদ কবিতা বিশ্বসাহিত্য

রথো রাফি অনূদিত মুহাম্মদ আল-মাঘৌতের কবিতাগুচ্ছ | তীরন্দাজ অনুবাদ

মুহাম্মদ আল-মাঘৌত সিরিয়ার হামা শহরে জন্মগ্রহণ করেন। যৌবনে তিনি সিরীয় সোশ্যাল ন্যাশনালিস্ট পার্টিতে যোগ দেন। ১৯৫৫ সালে শীর্ষস্থানীয় এক জেনারেলের হত্যাকাণ্ডের পর দলের অন্য সদস্যদের সঙ্গে তিনিও কারারুদ্ধ হন। ১৯৫০-এর দশকের শেষ দিকে আল-মাঘৌত লেবাননে পালিয়ে যান। সেখানে তিনি সিরিয়ার কবি অ্যাডোনিসের ‘শি’ দলে যোগ দেন। একজন প্রথাবিরোধী কবি হিসেবে খ্যাতি অর্জন করা আল-মাঘৌত ১৯৫৯

Read More
অনুবাদ কবিতা বিশ্বসাহিত্য

সাঈদা মামুন অনূদিত স্তেফান মালার্মের তিনটি কবিতা | তীরন্দাজ অনুবাদ

কবিতার উপহার তোমার কাছে সমর্পিত একটি ইহুদি রজনীর সন্তানকৃষ্ণবর্ণা, রক্তাক্ত ডানা, পেখমহীন ও ম্লান,সুগন্ধি ও স্বর্ণদগ্ধ আর্শিতে আহত,তুষারাবৃত শার্সি বিধ্বস্ত, হায়। এখন ক্ষীণালোকিতপ্রভাত দেবদূততুল্য প্রদীপ শীর্ষে দিল লাফ।জয়ধ্বজ তালপত্র। এবং যখন সে ওই অবলুপ্ত অবশেষ করলে প্রদর্শনপিতাকে যে প্রতিকূল হাসির প্রচেষ্টায় লিপ্ত,নীলাভ ও নিষ্ফল নিঃসঙ্গতা শিহরিত।ও দোলনা দোলান জননী, সঙ্গে শিশু কন্যা ও নিরীহতাতোমাদের শীতল

Read More
অনুবাদ গদ্য বিশ্বসাহিত্য

রাজিয়া সুলতানা অনূদিত সিলভিয়া প্লাথের জার্নাল | তীরন্দাজ অনুবাদ

সিলভিয়া প্লাথ শুধু কবিতা নয়, বিপুল পরিমাণে অসাধারণ সব গদ্য লিখে গেছেন। কী গভীর, দর্শনাশ্রিত আর জীবনভাবনায় সমৃদ্ধ সেইসব গদ্য। নানা বিষয়ে অসাধারণ আবেগপূর্ণ, হৃদয়স্পর্শী, গভীর এইসব গদ্য লিখেছেন জার্নাল আর ডায়েরির আকারে। ভাবলে বিস্মিত হতে হয়, এই লেখালেখিটা শুরু করেছিলেন মাত্র এগারো বছর বয়সে। তারপর প্রায় সারাজীবন ধরে লিখে গেছেন তিনি। সিলভিয়াকে চিনতে এই

Read More
অনুবাদ ছোটগল্প বিশ্বসাহিত্য

আমেরিকান স্বামী। শাকির সবুর অনূদিত ফারসি গল্প | তীরন্দাজ অনুবাদ

তীরন্দাজ অনুবাদ | ছোটগল্প সমকালীন ইরানের ফারসি কথাসাহিত্যের অন্যতম প্রধান কথাশিল্পী জালালে আলে আহমাদের জন্ম ১৯২৩ খ্রিস্টাব্দে পুরোনো তেহরানের সাইয়েদ নাসিরুদ্দীন মহল্লায়। ১৯৬৯ খ্রিস্টাব্দে গিলানের আসালেনে নির্বাসিত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পাঁচটি গল্পগ্রন্থে তাঁর প্রকাশিত মোট গল্পের সংখ্যা ছিচল্লিশ। প্রথম গল্প ‘যিয়ারাত’, প্রকাশিত হয় ১৯৪৫ খ্রিস্টাব্দে সুখান সাময়িকীতে। ওই বছরই প্রকাশিত হয় তাঁর প্রথম গল্পগ্রন্থ

Read More
অনুবাদ কবিতা বিশ্বসাহিত্য

রহিমের দোহা | ভূমিকা ও অনুবাদ : সৈয়দ তারিক | তীরন্দাজ অনুবাদ

তীরন্দাজ অনুবাদ আব্দুল রহিম খান-ই-খানা (১৫৫৬-১৬২৭) মুঘল সাম্রাজ্যের ইতিহাসে এক অসাধারণ ব্যক্তিত্ব। তিনি শুধু একজন দক্ষ সেনাপতি বা রাজনীতিবিদই ছিলেন না, বরং একাধারে কবি, পণ্ডিত ও দার্শনিক হিসেবেও ব্যাপক পরিচিতি লাভ করেছিলেন। রহিম নামেই তিনি কবিতা প্রকাশ করতেন, এই নামেই তিনি বেশি পরিচিত। তাঁর কবিতা, বিশেষ করে তাঁর হিন্দি দোহা (দ্বিপদী অর্থাৎ দুই পঙক্তির কবিতা)

Read More