কবিতা

কবিকণ্ঠে ৫টি নতুন কবিতা | মাসুদার রহমান | কবিতাগুচ্ছ

জন্মদিন ১ সেপ্টেম্বর | কাব্যগ্রন্থ ১৪টি কবিকণ্ঠে কবিতাগুলো শোনার জন্য এই পোস্টের নিচের ভিডিওতে ক্লিক করুন প্রসবকালীন কবিতা তুমিই আমাকে কবিতা-সম্ভাবা করে তোল, এই কথারাষ্ট্র হবে ভেবে-কবিতাপ্রসব করার পর, তোমার সঙ্গে কবিতার মিলকৌশলে ঢেকে ফেলি সামান্য দু’চারজন পাঠক আমার, ওরা ভাবে-আমার ড্রেসআপ সেন্স মন্দ নয়আশ্চর্য খয়েরি রঙের সিল্ক-বাটিক শাড়ির সঙ্গেম্যাচিং ব্লাউজঘড়ি ব্যাসলেট আর লিপস্টিকের ম্যাচিংটাও

Read More
অনুবাদ ছোটগল্প

নাসিরা শর্মা | সীমান্তের এপারে | মিতা দাস অনূদিত ছোটগল্প

কাঁচা উঠোনে টালিগুলো ধপাস – ধপাস করে খসে পড়ছিল আর ভাঙছিল। কিন্তু উঠোনে পা রাখার বা বারান্দা থেকে রেহানকে ডাকার সাহস কারও ছিল না। আম্মার খিঁচুনি উঠল। তাঁর হাত-পা মুচড়ে গিয়েছিল, মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। তাঁর একটাই অভিব্যক্তি ছিল : ভেঙে পড়া আর জ্ঞান হারানো। “বিপদ যখন আসে, তখন চারদিক থেকেই আসে!” আম্মার হাতে

Read More
অনুবাদ কবিতা বিশ্বসাহিত্য

মাসুদুজ্জামান অনূদিত বুকাউস্কির তিনটি কবিতা | তীরন্দাজ

চার্লস বুকাউস্কি | জন্ম ১৬ আগস্ট ১৯২০, মৃত্যু ৯ মার্চ ১৯৯৪ রূপান্তর(metamorphosis) এক প্রেমিকা ঘরে এল,আমার বিছানাটা ঠিক করল,রান্নাঘরের মেঝে ঘষে-মেজে একেবারে চকচকে তকতকে করে তুলল,দেওয়ালগুলো পরিষ্কার করল, ভ্যাকিউম করল,টয়লেট আর বাথটাব সাফ-ছুতরো করল,বাথরুমের মেঝে ঝকঝকে করে মাজল,এমনকি কেটে দিল আমার পায়ের নখআর মাথার চুলও।তারপর,ঠিক একই দিনেমিস্ত্রি এসে ঠিকঠাক করে দিয়ে গেল রান্নাঘরের ট্যাপ আর

Read More
গদ্য বিশ্বসাহিত্য

ক্ষয়িষ্ণু মার্কিন সংস্কৃতির ভাষ্যকার চার্লস বুকোভস্কি | মাসুদুজ্জামান | গদ্য

চার্লস বুকাউস্কি | জন্ম ১৬ আগস্ট ১৯২০, মৃত্যু ৯ মার্চ ১৯৯৪প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেওয়ার পর ‘লস্ট জেনারেশন’-এর লেখকেরা যেমন একধরনের মোহভঙ্গ ও সাংস্কৃতিক বিচ্ছিন্নতায় ভুগেছিলেন, চার্লস বুকাউস্কিকে তেমনি মার্কিন ‘বিট’ লেখকদের মতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের দ্বারা আক্রান্ত ও প্রভাবিত কবি মনে করা হয়। তৎকালীন সমাজব্যবস্থার চিন্তাধারা ও মূল্যবোধের বিরুদ্ধে বিদ্রোহ করে এই লেখকেরা প্রকাশের নতুন পথ

Read More
অনুবাদ কবিতা

রথো রাফি অনূদিত চার্লস বুকাউস্কির ১টি কবিতা | আমার সহনশীলতার রহস্য | তীরন্দাজ

আমি এখনও চিঠি পাই ডাকে, বেশি আসে ভেঙে পড়াপুরুষদের কাছ থেকে, যারা পিচ্চি পিচ্চি ঘরে থাকে, কারখানায় কাজ করেবা কোনো কাজই নেই, যারা থাকেবেশ্যাদের সাথে বা থাকে নারী ছাড়াই, আশা নেই, আছে শুধুমদ আর উন্মাদনা। তাদের বেশিরভাগ চিঠিই লেখা দাগটানা কাগজে,ধার না দেওয়া পেন্সিল দিয়েঅথবা কালিতেছোট ছোট অক্ষর, বাঁদিকে হেলে থাকে আর কাগজটা সচরাচর ছেঁড়া

Read More
গদ্য

সজাগ শিল্পী সুকান্ত । শুদ্ধসত্ত্ব বসু | প্রবন্ধ

চির তরুণ কবি সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে আবেগ এবং আতিশয্য প্রকাশ শেষ হয়েছে, তাই সুকান্ত সম্বন্ধে দেশবাসী তথা পাঠক মহলে একটি স্থির প্রত্যয় এবং যথার্থ বিচারবোধ সম্ভব হয়েছে। সুকান্তের কবিতায় রাজনৈতিক গন্ধ অনেকে পেয়েছেন, জীবনের একটি দিকের উচ্চকিত ঘোষণার কথা আছে – তাঁরা বলেন; বিশেষ একটি রাজনৈতিক দলের সমর্থনপুষ্ট বলেই সুকান্তের কাব্যে কিছু উচ্ছ্বাস আছে ইত্যাদি

Read More
গদ্য

ছোট থেকে বড়ো | সুভাষ মুখোপাধ্যায় | ফিরে পড়া

একটা পাতলা এক্সাইজের বুকের পাতায় গোটা গোটা অক্ষরে লেখা এক গোছাকবিতা।শক্ত শক্ত ভারী শব্দ।তার মানে সবাই জানে না। ছন্দে বিলক্ষণ পাকা হাতের খাতাটা আমাদের হাতে হাতে ঘুরতে থাকে। যার কাছে যায় সেই অবাক হয়। বলে নিশ্চয়ই এর পেছনে বড়দের কারো হাত আছে।মনোজ লুকিয়ে লুকিয়ে বেনামীতে কবির্তা লেখে নাকি? খাতাটা তার কাছ থেকেই আমরা পেয়েছি। মনোজ

Read More
কবিতা

অরবিন্দ চক্রবর্তী | ৫টি কবিতা | তীরন্দাজ কবিতাগুচ্ছ

শ্বাসসজ্জা সাঁতারশীল জিভপক্ষে ইন্দ্রিয়সচেতন সময় অদম্য লণ্ঠন সামনে অভিযুক্ত—ওই প্যাডেল কিংবা এই আঙুল যদি বলি, ইশারা গড়ালে জঙ্গল পায়বিশদ হোমওয়ার্ক ঘনবসতিপূর্ণ বীজতলা এদিন ব্লেডের আবেগসারাতে রেমব্রাঁর বাল্যে ঢুকে যায় এবং বেসামাল— তখন উত্তরমেরু চোরাগোপ্তা; বৃষ্টির কবলে স্কার্ফ মেঘে মেঘে মরুজাহাজ ফেরে। ইনডোর আকৃতির ফুল ওখানে-সেখানেকেবল ব্যথা, স্থাবর কিউবেফুটবে যেন—হেন-বা ফুটেছেগাছ-আলগা ওই দেহের পলশ্রী।যদিও ধ্বনিতে অতিনিমনাম,তবু

Read More
অনুবাদ কবিতা বিশেষ সংখ্যা

সৈয়দ তারিক অনূদিত বাবা কুহির মরমি কবিতা | তীরন্দাজ অনুবাদ

ভূমিকা বাবা কুহি ছিলেন পারস্যের একজন দরবেশ ও মরমি কবি। তাঁর পুরো নাম শেখ আবুল হাসান আল-কুহি। তাঁর জন্ম ও মৃত্যুর তারিখ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কিছু মতভেদ আছে। আনুমানিক দশম শতাব্দীর মাঝামাঝি থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত তিনি জাগতিকভাবে বর্তমান ছিলেন। তাঁর জীবন ও কর্ম সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না। সুফি সাধকদের জীবনী

Read More
গদ্য

রেনেসাঁসের আলোয় ‘দীপনপুর’ | স্মৃতিচারণ | লিমা সায়ন্তী

বাইরে এখন দুপুর নেমেছে। আকাশটা সকাল থেকেই মেঘলা, আর চারদিকে ছড়িয়ে আছে বৃষ্টির পরশে ভেজা মাটির সেই চেনা সোঁদা গন্ধ। জানালার কাচ গলে ঘরের ভেতর যে আলোটা আসছে, তা কেমন যেন ম্লান, ধূসর আর অন্যরকম। আমার শরীরটা আজ আস্ত একটা পাথরের মতো ভারী হয়ে আছে। বিছানা থেকে ওঠার মতো বিন্দুমাত্র শক্তি যেন অবশিষ্ট নেই। ভেতরের

Read More