নাসিরা শর্মা | সীমান্তের এপারে | মিতা দাস অনূদিত ছোটগল্প
কাঁচা উঠোনে টালিগুলো ধপাস – ধপাস করে খসে পড়ছিল আর ভাঙছিল। কিন্তু উঠোনে পা রাখার বা বারান্দা থেকে রেহানকে ডাকার সাহস কারও ছিল না। আম্মার খিঁচুনি উঠল। তাঁর হাত-পা মুচড়ে গিয়েছিল, মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। তাঁর একটাই অভিব্যক্তি ছিল : ভেঙে পড়া আর জ্ঞান হারানো। “বিপদ যখন আসে, তখন চারদিক থেকেই আসে!” আম্মার হাতে
