মোহছেনা ঝর্ণা | গল্প যখন কথা বলে | গদ্য
পৃথিবীর সব গল্পই নাকি লেখা হয়ে গেছে, তবু প্রতিদিন এত নতুন নতুন গল্প আসে কোথ থেকে? সেসব গল্প পড়ে পাঠক কখনো বিস্মিত হয়, কখনো নতুন ভাবনার উদ্রেক হয় মনে, কখনো বিষন্ন হয়, কখনো গল্প পড়তে পড়তে চোখের কোণে জল গড়িয়ে পড়ে। গল্প আসলে কি? কেন গল্প পড়ি? নিজের মনের প্রশ্নের জন্য নিজেই উত্তর তৈরি করি।
