শৈশবের কয়েক টুকরো ছবি । মূল ইয়ন ফসসে । মাসুদুজ্জামান অনূদিত গদ্যগুচ্ছ
গদ্য : শৈশবের স্মৃতিচারণ বোধহয় চারটা বাজে ট্রাইগভ ও আমি যখন পুরানো শস্যাগারে যাই তখন হয়তো চারটা বাজে। আমার দাদা এই শস্যাগারটি তৈরি করেছিলেন কিন্তু এখন এটি ভেঙে পড়ছে, দেয়ালের রং না করা তক্তাগুলো পচে যাচ্ছে, দেয়ালে গর্ত। সেই গর্তগুলো দিয়ে আপনি দেখতে পাচ্ছেন কিছু জায়গায় ছাদের কয়েকটা টাইলস পড়ে আছে। তিনটে টাইলস আটকে আছে
