সুব্রত অগাস্টিন গোমেজ | বন্ধুর | কবিতা
ত্রিপুরাকে বগলদাবা ক’রেউড়ল চক্রবাকী,মেঘের আলাপ আকাশ-সন্তুরে,ও রাজকন্যে, নাকি গায়ত্রীটা ঘুমেই হবে গাওয়া,সূর্যদেবও শীতেমিথের কাঁথা মুড়ি দিয়ে হাওয়া?ডুম্বুর-আরশিতে হাল্কা কাঁপে পদ্মের পাপড়িতেআঁকা এক মুখানি,কে এক বটুক আসমানি সিঁড়িতেপা হড়কাল জানি।
