আবদুল্লাহ জামিল | সম্পর্ক | কবিতা
দৃঢ়তার ঝুলিতে রাখা আছে সংকল্পকিন্তু ভুলের পাহাড় থেকে গড়িয়ে পড়ছেব্যর্থতার অমোচনীয় সেই সব গ্লানিযার দগদগে ঘায়ে বার বার লবণ ছিটানো প্রত্নতাত্বিক খোঁড়াখুঁড়ি চলছে নিয়তরত্নের বদলে উঠে আসে ক্লেদাক্ত কাহিনিদূরে ছিটকে যায় একদা প্রিয় সম্পর্কএভাবেই দূরে সরে যায় প্রিয়জন
