শ্বাসসজ্জা
সাঁতারশীল জিভ
পক্ষে ইন্দ্রিয়সচেতন সময়
অদম্য লণ্ঠন সামনে
অভিযুক্ত—
ওই প্যাডেল কিংবা এই আঙুল
যদি বলি, ইশারা গড়ালে জঙ্গল পায়
বিশদ হোমওয়ার্ক
ঘনবসতিপূর্ণ বীজতলা এদিন ব্লেডের আবেগ
সারাতে রেমব্রাঁর বাল্যে ঢুকে যায় এবং বেসামাল—
তখন উত্তরমেরু চোরাগোপ্তা; বৃষ্টির কবলে স্কার্ফ
মেঘে মেঘে মরুজাহাজ ফেরে।
ইনডোর
আকৃতির ফুল ওখানে-সেখানে
কেবল ব্যথা, স্থাবর কিউবে
ফুটবে যেন—হেন-বা ফুটেছে
গাছ-আলগা ওই দেহের পলশ্রী।
যদিও ধ্বনিতে অতিনিমনাম,
তবু তো হ্যালোসেশন
জাগর মারছে সেই বুনো পেট।
তখনও সে তো রাস্তার ভেতর
পেরোচ্ছে টিন-এজ, এই মাইনাস ট্রেনে।
ধরেছে সে পরাগ—
যে—
সেতার ভীমেরও ভীষণ
ঘটবে সেই তেমন সুগম,
যার খোইখোই বাদামের ইনডোর।
টুনিখাতা কিংবা রাশিবিজ্ঞান
পিতলপুকুর। অনেকান্ত দেশে রান্না হয়
ক্ষুধা ও অনুভূতির শর্করা। এই জীবনচরিতের
নিচে নামলে তুমিও লাটিম।
ধোঁয়ানদী বলা যেত—
বিদিক থেকে অর্থভেদ, তেমন মৎস্য;
কুমারীনাচ দেখাতে টেবিলে ফায়ারবল করছে কিছু হুবহুর বহু।
তুন্দ্রাশীত আর কালাহারি স্পার্ক,
যদিশীল হয়ে সাজশে; দিশাহারা—
যেমন তাগড়া বাইসন, ডুবতে চলেছে ঘূর্ণগভীর—ঘ্রাণ যে—স্ফীত ফুঁ।
উনুন জ্বলছে সেই—
তবু একইরকম ভিন্ন; ক্যামেরা। ক্যামেরা।
সাজানো-গোছানো হেডলাইন চাইলে কঙ্কালসুরত লিখতে হবে।
বটিকা
ধ্বংসস্তূপের চূড়ায় বসে ‘যদি’ দেখা যায়—
সংকেতপ্রধান নদীটি ঘুমিয়ে এবং ঙঙঙঙঙঙঙ।
সিনেমা এমনও হতে পারে—
শুক্রবার নিজের জিভে পেয়েছে কামড়, আধখা।
অথবা, স্রোতে যখন হর্সপাওয়ার লোড হলো,
তখন এক বিপজ্জনক জ্যোতিষ্ক
ননস্টপ উঁহু ধরে, চইচই করে
অছিদ্র গলি—যেতেই হলো।
তুমি—
শরীরস্পেস চাপছিলে, চাপছই।
এবার অহিংসার কথা বলছ, নিপীড়ন।
কারণ,
যে কারণটি ঝুলেছিল, তা মন্দের কিছুটা নিচ্চে।
ফলে, ফলঘরে দস্তুর শনিবার
নিখুঁত জ্বরের ট্রমায়—অপেক্ষমাণ, তারও কেবল মুনাফা থাকে।
পর্যন্ত
যায় অস্ত—অন্তের টুকু ক্ষিধে। হারিয়ে ফেলার পর
ফেলা হারিয়ে, হারানোখানিক নিয়ে খোঁজ—ছদ্মবেশ।
নিছক ছক-আঁকা; ছক্কার দশা লোকমুখে।
গোটাই বাঘাডুলি—
খেলছে মধ্যে চিলমাছি, নীল।
মধ্য থেকে শিথিল কদমবুশি—
ওহো, ওহো।
এই ইঞ্জিন—
এমব্রয়ডারি;
তোমার, তোমার, তোমার—তার ভেতর।
ইচ্ছেনদী এই গৌরীয় যায়—
যায় তো, যেন-বা।
ওদিকে ছায়াপথ;
টেক্কা-যাওয়া অস্ত-টনিক।
কেউ তো কেউ পূর্বাচল—ধরে
বিলাইকে চাঁদ চিবুতে, মতো বৃষ্টি
দু-চারটা উনুনের মধ্যে ওঠ-বস।
অধিক তরল এই দৃশ্যমান পাখি
ক্ষিধের সংক্রামে মোমছে, চাহিদামাত্র।


Leave feedback about this