ভাত-কাপড় ও সুখ | শাহমুব জুয়েল | ছোটগল্প
ওই মাতারি, তোর ভাতার কই?ভাত-কাপড়ের কষ্ট। দেশি পয়সায় এখন আর কুলোয় না। সংসারের অভাব ঘুচাতে ধার-দেনা করে মানচিত্রের কান্দা পাড়ি দিয়ে ঘামমূল্যের দেশে ছুটছে হাজার হাজার লোক। নকশির স্বামীও গ্রাম ছাড়া বহুদিন, একার সংসার। চালতা গাছের পাশে ডোবা, বাড়ির কান্দা পার হলেই পুরানবাড়ির পুকুর, মানুষের আনাগোনা কম। জলে কারো পা পড়ে না; জলের রং মিশকালো,
