তিনটি কবিতা | ফেরদৌস হৃদয় | গণঅভ্যুত্থান সংখ্যা
গণঅভ্যুত্থান সংখ্যা জলন্ত চোখের ভেতর আমি এখন বিশাল আকাশের সাথে ঘাসের কাছে দাঁড়িয়ে থেকে অনেক আকাশ দেখি…অনেক আকাশ দেখাই আমার একমাত্র কাজ।আকাশের অনেক চোখ কেঁপে কেঁপে চেয়ে থাকে।সে জলন্ত চোখের ভেতর আমি তোমাদের দেখছি।তুমি। তোমরা। প্রত্যেকেই। তোমাদের ইতিহাস কেবল জ্বলজ্বল করছে,জলন্ত চোখের ভেতর পুড়ছে না.. স্পর্ধাটুকু নেই কোনো আঙুল নেইতবু পিয়ানোর রিডের মতো বেজে যাচ্ছে
