দ্বিত্ব শুভ্রা | ৫টি কবিতা | উৎসব সংখ্যা ২০২৪
স্যুরিয়ালিস্টিক যখনই ভোর হয়, সে ভাবে আজ হবে অন্যরকম দিন। আলোটা দেখিয়ে যাবে সুরকি ভাঙা পথের উঁচুনিচু বাঁক। খাদের কিনারাতে খপ করে টেনে ধরবে জামা। ঘরের আকাশের বড় বড় গর্তগুলো সারিয়ে তুলবে সূর্য। শান্তির একটা নিশ্চিত ব্যবস্থা রাখবে রেইন-ট্রি। সন্ধ্যার পর চাঁদ হাঁটতে হাঁটতে বলবে, আমি আছি! সব চিন্তা রাখো! শুধু জানে না সে, বাতাস
