লালন নূর | তিনটি কবিতা | তীরন্দাজ কবিতা
তীরন্দাজ কবিতা দুলফি ফুলের মধু বায়ু ও জলের ভাষা অনুবাদ করি। মধু ও মৌমাছি নিয়ে বিরচিত এই আকাশকুসুম। চাঁদের অমাবশ্যায় লিখে রাখি অসহায় হাবুডুবু। ডানাকাটা জঙ্গলের কাগজের ছায়া নিয়ে তামাশা বাজাই। বায়ু ও জলের বদলে তোমাকে গণ্য করি অমেয় মধুর শিশি। ঘরে পড়ে আছে দোকান থেকে কিনে আনা অম্ল-মধুর রোদ। বোতলের দিকে তাকিয়ে নাচতে থাকি
