কথাসাহিত্য

কথাসাহিত্য ছোটগল্প বিশেষ সংখ্যা

মুয়িন পারভেজ | বেশটমেটো | ছোটগল্প

এরশাদউল্লা নয়াহাটে রটাইয়া দিছে যে বেশটমেটোরে সে বটফল খাইতে দেখছে মাজারখোলার টিলায়, যখন দুপুরবেলা দোকান বন্ধ ক’রে সে বাড়ি ফেরার পথে পেচ্ছাবের তাড়নায় মাটির ঢেলা খুঁজতেছিল; টিলার-ধারে-গড়িয়ে-পড়া শুকনো মাটির বড়ো একটা চাঙড়ে হাত বাড়াতেই তার সঙ্গে চোখাচোখি হয়ে যায় বেশটমেটোর। রাস্তার দিকে বুড়ো বটগাছের যে-ডালটা ঝুঁকে আছে তার উপর পা ছড়াইয়া বসছিল বেশটমেটো। বাপের বয়েসি

Read More
কথাসাহিত্য ছোটগল্প বিশেষ সংখ্যা

সুবন্ত যায়েদ | নিঃসঙ্গ করতলে | ছোটগল্প

ইন্দুদের ছাদ বাগানে তখন সুফলা পৃথিবী অভিজাত হাওয়া দিচ্ছিলো। এমন হাওয়া যেন অনায়াসে বসন্ত ডেকে আনে। কিন্তু সে সন্ধ্যাবেলা ছড়াচ্ছিলো বিষণ্ণতা। ইন্দু বলছিলো, মানুষের জীবন কি বসন্তের পাতার মতো, সারাবেলা ঝরে ঝরে পড়ে। তারপর রিক্ত, অসীম শূন্যতার ভেতর শুধু তলিয়ে যাওয়া। হয়ত তোমার আমার জীবনের মতো, অথবা আমাদের জীবনের প্রতীক হয়ে থাকা জিকো মাস্টারের জীবনীর

Read More
কথাসাহিত্য ছোটগল্প বিশেষ সংখ্যা

আব্দুল আজিজ | কুকুর চুরির রাত | ছোটগল্প

চলুন, অলৌকিক এক রাতের গল্প শুনে আসি। আমাদের গ্রামের, মানে কাঁসারি পাড়ার গ্রামীণ থুত্থুরে বুড়ি মহিলারা এখন আর নাই, যারা আছে তাদের বেশিরভাগই অসুখ-বিসুখে ধুঁকে ধুঁকে গরম বুকে ঠান্ডা বাতাস পুরে মরে গেছে। আর যারা দামাটে বলে পরিচিত তারা হঠাৎ স্ট্রোকে অথবা অধিক টেনশনে ডায়বেটিস পুষে ইন্তেকাল করেছেন। একদা তারা ছিল, বিদঘুটে আকৃতির বাঁকানো বাঁশির

Read More
কথাসাহিত্য ছোটগল্প বিশেষ সংখ্যা

খালেদ হামিদী | খোকা ও শোশা খালা | ছোটগল্প

নিজের গলায় তিনটা ভাঁজ চোখে পড়ে খোকার। চিকন, লম্বা কেবিনেটের গায়ে-সাঁটা আয়নার সামনে, ফ্লোরে বসতেই, শিথিল হয়ে-পড়া ত্বকের এই অবস্থা সে দেখতে পায়। খালি গায়ে লুঙ্গি পরে সিঙ্গল খাটে হেলান দিয়ে প্রায়ই সন্ধ্যার পরে এভাবেই বসে খোকা। কিন্তু আজ আরেকটু মনোযোগী হতেই নিজের গলার ভাঁজগুলিকে ভাঁজ নয়, খাঁজরূপেই আবিষ্কার করে। শুধু তা-ই নয়, গলায় আরও

Read More
কথাসাহিত্য ছোটগল্প বিশেষ সংখ্যা

শোয়ায়েব মুহামদ | রুয়েলিয়া, রুয়েলিয়া | ছোটগল্প

শুকতারা বলে, রেজা এসেছে খানিক আগে।সামনের রুমের বিছানায় বালিশে মুখ গুঁজে শুয়ে আছে। রুমের পাশেই ব্যালকনি। তাতে টবে নানারকম ফুলগাছ, চায়না রোজ, পুর্তলিকা, রেইন লিলি। আরো আছে ক্যাকটাস।শাহেদ সেদিকে চেয়ে শুকতারার রুমে ঢুকে পড়ে।আজ অফিস খোলা। এত সকালে সে শুকতারার ঘরে আসে না। রুমে ঢুকে শাহেদ পালংয়ের ডালায় বালিশ দিয়ে আধশোয়া হয়ে বসে। শুকতারাও পিছু

Read More
কথাসাহিত্য ছোটগল্প বিশেষ সংখ্যা

ইলিয়াস বাবর | তালতল আবাসিকের স্বপ্ন-বৃত্তান্ত | ছোটগল্প

আচমকা ঘুম থেকে উঠে রেদোয়ান ঝিম মেরে বসে থাকে বাসি বিছানায়, বহদ্দারহাট থেকে কেনা সস্তা খাটে। অন্যদিন হলে ঘুম ভাঙামাত্রই রেদোয়ান ওরফে আমাদের রেদুমামা মুখে ব্রাশ নিয়ে ঢুকে যেত ওয়াশরুমে। সবার তাড়া থাকে সকালে টিউশনে যাবার কিন্তু রেদুমামার ভোতা চেহারা দেখে আমরা, মানে শুক্কুর ভাই, জিয়া ভাই, জেবল হুজুর ও আমি তব্ধা মেরে বসে পড়ি

Read More
অনুবাদ উপন্যাস কথাসাহিত্য

হাওয়ার্ড ফাস্ট | মুক্তির পথ | ভাষান্তর :  মোবাশ্বেরা খানম বুশরা | ধারাবাহিক উপন্যাস [পর্ব ২]

উপন্যাসের পটভূমি উপন্যাসের স্থান : আমেরিকা। ঘটনাকাল : সিভিল ওয়ার (১৮৬১-১৮৬৫) পরবর্তীকাল আমেরিকার সবচেয়ে জঘন্য প্রথাটি ছিল দাসপ্রথা। কালোদের ওপর যে নির্য়াতন চালানো হয়েছে, মানব ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় ছিল সেটি। এই দাসত্বপ্রথা আরও চলবে কি না, সিভিল ওয়ার বা গৃহযুদ্ধটা ছিল তাই নিয়ে। কিন্তু একসময় এই যুদ্ধ শেষ হলো। কালোরা মুক্ত হলো। উপন্যাসের পাত্রপাত্রী

Read More
কথাসাহিত্য ছোটগল্প

স্বপন বিশ্বাস | সং | ছোটগল্প

মিশিগানের গ্র্যান্ড রাপিডসে তখন মধ্যরাত। স্ট্রিট লাইটের চুইয়ে পড়া আলোগুলো ঠান্ডায় তিরতির করে কাঁপছে। কারখানাগুলোর ভেতরে তখন উজ্জ্বল আলোর নিচে ঘড়ঘড় শব্দ করে ঘুরছে কনভেয়ার বেল্ট। তার কোনটা চিপস, কোনটা সিরিয়াল কিংবা সিরিয়াল বার বয়ে নিয়ে আসছে। বেল্টের পাশে দাঁড়ানো সারিবদ্ধ শ্রমিকের দল সময়ের সাথে পাল্লা দিয়ে হাত চালাচ্ছে। চেরিওস সিরিয়ালের ব্যাগ সাজাতে সাজাতে ক্যারোলিনার

Read More
উপন্যাস কথাসাহিত্য

হাওয়ার্ড ফাস্ট | মুক্তির পথ | ভাষান্তর :  মোবাশ্বেরা খানম বুশরা | অনূদিত ধারাবাহিক উপন্যাস

পর্ব ১ পটভূমি হাওয়ার্ড ফাস্ট তাঁর বিখ্যাত উপন্যাস `ফ্রিডম রোড’ (মুক্তির পথ)  উৎসর্গ করেছেন পৃথিবীর, ‘সব সাদা ও কালো, পীত ও বাদামী, নারী ও পুরুষদেরকে, যারাই স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে সংগ্রামে প্রাণ দিয়েছেন।’ অতএব উৎসর্গপত্রেই এর বিষয়বস্তু উদ্ধৃত। পদপিষ্ট মানুষের বেদনা ও বঞ্চনার গল্প, তাদের ঘুরে দাঁড়াবার ইতিহাস, অজেয় অমেয় শক্তি ফাস্টের সাহিত্য-প্রেরণা। ১৯৪৪ সালে প্রকাশিত

Read More
উপন্যাস কথাসাহিত্য

সাদিক হোসেন | সাজিদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই | ধারাবাহিক উপন্যাস | পর্ব ২

সম্পাদকীয় নোট নিজের উপন্যাসের প্রধান চরিত্রই গায়েব! হ্যাঁ, ঔপন্যাসিক সাদিক হোসেন মনে হয় এরকম এটা মতলব নিয়ে এই উপন্যাসটা লিখতে চাইছেন। তাঁর প্রধান চরিত্রের কোনো ছাপ যাতে উপন্যাসে না লাগে, সেই পথে তিনি এগুতে চেষ্টা করছেন। প্রধান চরিত্রকে প্রান্তিকতম চরিত্রের দিকে ঠেলে পাঠানোই যেন তাঁর একমাত্র লক্ষ্য। কিন্তু এইটা করতে গিয়ে তিনি অদ্ভুত সব ঘটনায়

Read More