জয়া জাদবানী | আমিই হব, বারবার | মিতা দাস অনূদিত ছোটগল্প
হিন্দি থেকে অনূদিত আমি, সেই সমুদ্রে প্রথমবার ডুব দিলাম। সমুদ্রের উত্তাল তরঙ্গগুলি আমাকে হাত তুলে তুলে বারবার নিজের কাছে ডাকছিল। ওদের সম্মোহনশক্তি ভয়ঙ্কর! আমি চারদিকে চোখ তুলে তাকালাম। কোথাও এমন কিছুই নেই, যা আমার পা দুটোকে শিকলে জড়িয়ে আমাকে আটকে রাখে। দূরে, বহু দূরে দুই চোখে তাকিয়ে দেখলাম। শুধু রোদেপোড়া পাষাণ, যাদের ফাঁক-ফোকরের নিচু জায়গাগুলোতে
