ম্যারিনা নাসরীন | এসো সখী নিরজনে | অণুগল্প সংখ্যা
এসো সখী নিরজনে বেশকিছু দিন হলো, আমরা মেসেঞ্জারে একটা গ্রুপ খুলেছি। গ্রুপের নাম ‘এসো সখী নিরজনে’। তৃষ্ণা, নাসরীন, সুজাতা, কেয়া আরো কতকত প্রিয় নাম, প্রিয়তমা মুখ! তেইশ বছর আগে যাদের স্মৃতি ফেলে এসেছিলাম কলেজের করিডোর, ক্লাসরুম, চটপটির প্লেট অথবা কামিনী ফুলের ঘ্রাণে। রাত নেই, দিন নেই, ‘কোথায় আছিস? কি করিস? ছেলেমেয়ে কজন? তারা কি করে?’
