যুদ্ধ | লুইজি পিরানদেল্লো | মোবাশ্বেরা খানম বুশরা অনূদিত | ছোটগল্প | উৎসব সংখ্যা ২০২৪
যে সব যাত্রী রাতের এক্সপ্রেস ট্রেনে রোম ছেড়েছিল তাদেরকে ফ্যাব্রিয়ানোর ছোট্ট স্টেশনটায় সকাল অব্দি অপেক্ষা করতে হয়েছে। সালমোনার সাথে মূল রেললাইনটির যোগাযোগ রাখে যে পুরোনো ধাঁচের লোকাল ট্রেনটি, তাতে চেপে যাত্রা চালিয়ে যেতে এছাড়া আর কোনো উপায় ছিল না। ভোরবেলা একটা ভীড়ে ঠাসা, ধোঁয়া ভরা দ্বিতীয় শ্রেণির কামরায়, যেটায় পাঁচজন লোক এর মধ্যেই সারাটা রাত
