সহবাস | গৌতম বিশ্বাস | ছোটগল্প | তীরন্দাজ নববর্ষ সংখ্যা
তীরন্দাজ নববর্ষ সংখ্যা এক. শেষবারের মতো এ বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন সুপ্রভা। কিংবা বলা ভালো বের করে নিয়ে গেল ওরা। ওরা মানে ছেলে অর্চি, মেয়ে বিনতা, জামাই আনন্দ, নাতি, নাতনি, প্রতিবেশী, আত্মীয়-স্বজন। যেতে পারতেন তমোনাশও। যাননি ইচ্ছে করেই। এই মুহূর্তে তিনি ঝড়ে উপড়ে পড়া বটগাছ। অনেক ঝড় ঝাপটা সামলে দাঁড়িয়ে ছিলেন এতদিন। কিন্তু আজ আর
