আমীনুর রহমান | পাড়ে লয়ে যাও আমায় | ছোটগল্প
নিখোঁজের চারদিন পর গুদারাঘাট থেকে মাইল দু’য়েক পশ্চিমে মাছ ধরতে গিয়ে ঋষিদাস মালো যখন মিয়াদের ধান ক্ষেতের হাঁটু পানিতে নিখিলের মরা দ্যাহোডা দেখতে পেল তখন সে জানতো না, কে এই হতভাইগ্যা; একবারের জন্যও তখন সে ভাবেনি এ্ই লাশ নিয়ে এত থানা-পুলিশ, এত এত কাইজ্জা আর মিছিল-মিটিং-মাইকিং হইবো, আর লাশটা প্রথম দেখার অপরাধে তাকে মাছ ধরা
