মোহাম্মদ মৌসার ১০টি কবিতা | তরজমা কণিষ্ক ভট্টাচার্য | তীরন্দাজ অনুবাদ
তীরন্দাজ অনুবাদ গাজায় ট্যাঙ্গো আমি ভাবছিলাম আমাদেরপ্রতিজ্ঞাগুলো নিয়ে।আমরা প্রতিজ্ঞা করেছিলামট্যাঙ্গো নাচতে শেখার।চুমু খেতে একঅচেনা সেনা চকে।হাজারো ভয়ংকর চোখের সামনেএইসব রীতিনীতি আলতো খেলিয়ে,ভেবেছি এ গাজা যেন বুয়েনোস আইরেস,আর উড়ে যেতেকার্লোস গার্ডেলের সুরেএমন একটা জীবন বাঁচতেকেউ যা কখনো বাঁচেনিনাচতে এমন নাচকেউ যা কখনো দেখেনি। গাজার কেন্দ্রেআমাদের দেখা হয়েছিলগাজার কেন্দ্রআমরা ছেড়ে চলে গেলাম কখনোই প্রতিজ্ঞা করিনিআমাদের প্রতিজ্ঞা রাখার।
