সুইমিং পুল | তাইবা তুলবি | ছোটগল্প | উৎসব সংখ্যা ২০২৪
চকচকে সানগ্লাস পরে সেলিম এখন মাছের ব্যাবসা করতে যায়। একেকবার জাল ফেললে তার হাতে উঠে আসে ভেজা ভেজা কাঁচা টাকা। মাছের গন্ধে ভরা একেকটা নোটে কোটি কোটি জীবনের হিসাব নম্বর—ওগুলো ঠিকমত গুণে সেলিম পকেটে ঢুকাল। অবিলম্বে রোদ ঢেকে দিয়ে নিঃশব্দ মেঘেরা ঝাঁকে ঝাঁকে বৃষ্টি নামাল। আবাহাওয়া চমৎকার। তাছাড়া বৃষ্টিতে দাঁড়িয়ে থাকা এখন সেলিম সাহেবের সাথে
