উন্মাদনার নন্দনভাষা : কতিপয় বিবেচনা | মাহফুজ আল-হোসেন | গদ্য
মধ্যরাতের শহর। ঘুমিয়ে আছে। এই শহরেরই কোনো এক অন্ধকার ঘরের কোণে একজন মানুষ জেগে আছে। দেয়ালের সঙ্গে কথা বলছে। মৃত মানুষের কণ্ঠ শুনছে অথবা এমন কোনো সত্য উচ্চারণ করছে, যেটি দিনের আলোয় উচ্চারণ করা সভ্য মানুষের পক্ষে বিপজ্জনক। বাইরে থেকে তাকে দেখে আমরা হয়তো বলতে পারি—লোকটি বদ্ধ উন্মাদ। কিন্তু যদি তার কথার ভেতরে এমন কোনো
