বাঙলার কাব্য : খান ব্রাদার্স এন্ড কোং সংস্করণের মুখবন্ধ | আহমদ ছফা | বইপত্র
বাঙলার কাবা বাঙলার ইতিহাসের মতোই প্রাচীন এবং নবীন। প্রতিটি দিনে, প্রতিটি মাসে প্রতিটি বছরে বাঙলার ইতিহাস পুরোনো খোলস পরিত্যাগ করে, নতুন রূপে, নতুন বেশে সাধারণের দৃষ্টিতে দৃশ্যমান হয়ে উঠছে। তা ঘটছে কখনো দ্রুত কখনো বা বিলম্বিতলয়ে। সব সময়ে এই পরিবর্তনের সূত্রগুলো সকলের দৃষ্টিতে ধরা পড়ে না। অথবা সাধারণের দৃষ্টি কার্যকারণ সূত্রের পরস্পরা অনুসরণ করে সিদ্ধান্ত
