মগ্ন পথিক কবি ওবায়েদ আকাশ | জুনান নাশিত | জন্মদিন
বলা হয়, শিল্পের জন্যে সাধনা প্রয়োজন। তা সে কবিতা, গান, চিত্রকলা কিংবা অন্য যে কোনো মাধ্যমই হোক। কিন্তু বৈশ্বিক অস্থিরতার চলমান এ সময়ে ততোধিক অবিন্যস্ত আমাদের এ নাগরিক জীবনে শিল্পের জন্যে সাধনার সুযোগ কতটুকু আছে? সময় যতো এগুচ্ছে জীবনের নিত্যপ্রক্রিয়া ততই জটিল ও কঠিন হচ্ছে। সকাল থেকে সন্ধ্যা অবধি সহজিয়া সুরের ঠাঁই কোথাও কি আছে?
